1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রের সর্বস্তরে বিশ্বনবী (সাঃ) প্রদত্ত বিধান পালনের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব :

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩২৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ মুসলিম সমাজের দলীয় কার্যালয় সিরাতুন নবী (সাঃ) উপলক্ষে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুল (সাঃ) এর নিদর্শন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোঃ মাসুদ হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম নাজিমউদ্দিন আল-আজাদ বলেন, বাস ভবন থেকে সংসদ ভবন রাষ্ট্রের সর্বস্তরে মহান আল্লাহর নির্দেশিত ও বিশ্ব নবী (সাঃ) প্রদর্শিত জীবন বিধান পালনের মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোঃ মাসুদ  হোসেন বলেন, শান্তি-শৃঙ্খলা, ক্ষুধা ও দারিদ্রমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে শিশু শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরের পাঠ্যপুস্তকে রাসুল (সাঃ) জীবনী অন্তর্ভূক্ত করতে হবে।
বাংলাদেশ মুসলিম সমাজের প্রেসিডিয়াম সদস্য আসাদুল্লাহ দেওয়ানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মোফাস্সির অধ্যাপক বাজলুর রহমান আমিনী, দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাল শামিম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান ও দৈনিক সরকার পত্রিকার সম্পাদক মাওলানা ওবায়দুল হক, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, তৃণমূল নাগরিক আন্দোলনের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান লিটন, মহাসচিব রমজান আলী, বাংলাদেশ মুসলিম সমাজের কেন্দ্রীয় সদস্য আজহারুল ইসলাম সোহেল, মোঃ মোহসিন মেলকার, মোঃ রাকিব সিদ্দিকী জিহাদসহ প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026