1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ ॥ নিহত ৫

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩৮৪ বার দেখা হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুরে বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন, অটোরিকশা চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০) ও বাউপুর গ্রামের কলিমউদ্দিন (৭০), আজহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫), আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০) ও সালাম নবী (৩৫)। আহত একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ওসি বলেন, ত্রিশাল উপজেলা সদর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে অটোরিকশাটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। বাকি চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

মাইন উদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026