1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব ছিল বিএনপি : ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৯৬ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মরণঘাতি কর্মসূচি সরকার নয়, বিএনপিই পালন করছে। ভাস্কর্য নিয়ে হেফাজতি সন্ত্রাসের মূল কুশীলব ছিল বিএনপি। দেশে সাম্প্রদায়িক অপশক্তিকে উস্কানি ও পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপিই তাদের পুনর্বাসন করেছে।

সোমবার (১৫ নভেম্বর) বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগুন-সন্ত্রাসের মতো মরণঘাতি কর্মসূচির জনক বিএনপি। দেশের মানুষ ভালো আছে, শুধু ভালো নেই বিএনপি। ধ্বংসের রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। খুন, সন্ত্রাস আর ষড়যন্ত্র বিএনপিরই মজ্জাগত।

তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন বানরের তৈলাক্ত বাঁশে ওঠার অংকের মতো। তাদের মুখে আন্দোলনের কথা গত এক যুগের বেশি সময় ধরে মানুষ শুনে আসছে। কিন্তু আন্দোলন আর দেখে না জনগণ।

বিএনপি নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়, অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই। বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের এ দ্বৈতনীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা।

সেতুমন্ত্রী বলেন, সরকার এবং দেশের যেকোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ। তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে। বিএনপির বর্ণচোরা রাজনীতির মুখোশ এখন উন্মোচিত, দেশের মানুষ তাদের কথা ও কাজে আস্থা হারিয়ে ফেলেছে।

আওয়ামী লীগের এ শীর্ষ নেতা বলেন, সাধারণ মানুষ আতংকে নেই, বরং সন্ত্রাসী, অনিয়মকারী, দুর্নীতিবাজ এবং বিএনপির আশ্রয়-প্রশ্রয়দাতারা আতংকে আছে। বিএনপি নেতারা অপরাধীদের জন্য মায়াকান্না করে। তাদের এ অপরাজনীতির শেষ কোথায়?

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026