1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন

বিকাশ প্রতারক চক্রের খপ্পরে নারী, দুই বছর পর ধরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৩৪ বার দেখা হয়েছে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনায় বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পাবনা। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার বাঘুটিয়া গ্রামের নায়েব আলী শেখের ছেলে জুয়েল শেখ (২২) ও একই এলাকার কৃষ্ণ বালার ছেলে উজ্জল বালা (২১)।

আজ বুধবার আসামিদের পাবনা আদালতে প্রেরণ করা হয়। এর আগে তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত সোমবার তাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন বাঘুটিয়া বাজার এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পাবনার শাখার সহকারী পরিদর্শক (এসআই) মো. সবুজ আলী জানান, পাবনার আতাইকুলা থানায় স্বর্ণালী খাতুন নামে এক মহিলা বিকাশ চক্রের প্রতারকদের বিরুদ্ধে ২০১৯ সালের ২৪ জুলাই মামলা দায়ের করেন। তারা বিকাশের পাসওয়োর্ড ঠিক করার কথা বলে বিভিন্নভাবে তার কাছ থেকে এক লাখ ৪৪ হাজার টাকা হাতিয়ে নেয়। মামলাটির তদন্তে থানা পুলিশ কোনো কুলকিনারা করতে না পারায় আদালত থেকে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

ডিআইজি (পিবিআই) বনজ কুমার মজুমদারের সঠিক তত্ত্বাবধায়ক ও দিক নির্দেশনায় এবং পাবনা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. ফজলে এলাহীর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, প্রতারক চক্রটি বাংলাদেশের বিভিন্ন স্থানে ফোন করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026