1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসদ ভবনের সামনে বিএনপি এমপিদের মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ১৯৯ বার দেখা হয়েছে

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে নিয়ে উন্নতি চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির সংসদ সদস্যরা।

রোববার বেলা সাড়ে ১১ টার দিকে তারা জাতীয় সংসদ ভবনের সামনে এই মানববন্ধন করেন।

এই কর্মসূচিতে অংশ নেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন অর রশিদ, উকিল আবদুস সাত্তার,  গোলাম মোহাম্মদ সিরাজ, মোশাররফ হোসেন ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা প্রমুখ।

এমপি রুমিন ফারহানা বলেন, খালেদা জিয়াকে বিদেশ নেওয়া নিয়ে আইনমন্ত্রী ৪০১ ধারার অপব্যাখ্যা দিয়েছেন। আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা পুরোটাই মিথ্যা।

তিনি বলেন, বলা হচ্ছে খালেদা জিয়াকে পুনরায় জেলে গিয়ে আবেদন করতে হবে। তিনি এখন সিসিইউতে। তার পক্ষে কীভাবে জেলে গিয়ে আবেদন করা সম্ভব?

রুমিন ফারহানা আরও বলেন, দেশে যদি আইনের শাসন থাকতো, বিচার বিভাগ স্বাধীন থাকতো, তাহলে এই ৪০১ ধারা লাগতো না।  উনার বয়স শারীরিক অবস্থা সামাজিক মর্যাদা এতেই তিনি জামিন লাভের যোগ্য। তিনি জামিন পেতেন। তার উন্নত চিকিৎসার অভাবে কিছু হয়ে গেলে দায়ভার সরকারকে নিতে হবে।

একই দাবিতে আগামীকাল সোমবার সারাদেশে সমাবেশে ডাক দিয়েছে বিএনপি। ঢাকায় কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবের সামনে।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।  দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026