1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

‘সা রে গা মা পা’ তে বাংলাদেশের অবন্তি সিঁথি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭
  • ২৩২ বার দেখা হয়েছে

ভারতীয় জি বাংলা চ্যানেলের সংগীত বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ‘সা রে গা মা পা’ তে অতিথি মিউজিশিয়ান হিসেবে অংশ নিলেন বাংলাদেশের সংগীতশিল্পী অবন্তি সিঁথি। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি এ কথা জানান।

ফেসবুকে সিঁথির লেখা পোস্টটি ছিল এ রকম- ‘ওপারে গিয়েছিলাম। ওপার মানে ওপার বাংলা, ভারতের কলকাতা শহরে। জি বাংলা চ্যানেলের সা রে গা মা পা প্রোগ্রামের স্পেশাল এপিসোডের অতিথি মিউজিশিয়ান হিসেবে। যাদেরকে ছোট থেকে টিভিতে দেখে এসেছি তাদের সঙ্গে একমঞ্চে দাঁড়ানোর অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয়। সবকিছু সুন্দর একটা স্বপ্নের মতো ছিল। আমি বসে বসে নিজেই নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম শুধু। কিছুটা নার্ভাস ছিলাম, সেই সঙ্গে ভালো লাগার এক দুর্দান্ত ঘোর কাজ করছিল। জীবনে অনেক পারফর্ম করেছি, কিন্তু এখানে গিয়ে অনুভব করেছি সত্যিকার অর্থে লাকি ফিল করার অর্থ কী। আর এসবই সম্ভব হয়েছে রথীজিৎদা এর কারণে। যাকে শুধু ধন্যবাদ দিলে কম হয়ে যাবে। তার জন্য অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা। সারাজীবন মনে রাখবো আমাকে এতটা স্পেশাল ফিল করিয়ে দেওয়ার জন্য। কিছু কিছু মানুষের কাছে আজীবন কৃতজ্ঞ থাকাটাও আমার কাছে একটা বড় উৎসাহ। আমি কৃতজ্ঞ রথীজিৎ দার কাছে। অনুষ্ঠান কেমন হলো সেটা টিভিতে সবাই দেখে নেবেন নিশ্চয়ই। আর আমার কাছে অনুভূতিটা স্মৃতির ফ্রেমে থেকে যাক অমূল্য অভিজ্ঞতা হিসেবে। ধন্যবাদ সবাইকে। ’

‘সা রে গা মা পা’ এর শুটিংয়ের জন্য অবন্তি সিঁথি বর্তমানে ভারতে অবস্থান করছেন। আগামী ৩০ জানুয়ারি জি বাংলায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।

উল্লেখ্য, ‘কাপ সং’ এর জন্য তরুণদের কাছে সিঁথি দারুণ জনপ্রিয়। প্লাস্টিকের কাপ, ফয়েল পেপার আর ধাতব মুদ্রা এগুলো বাজিয়েই সিঁথি অসাধারণ কিছু গান গেয়ে সেগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রকাশ করেছেন। সম্প্রতি ডিজে রাহাতের কম্পোজিশনে তার একটি গান প্রকাশ পেয়েছে, যা ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026