1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

‘জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস’ উদযাপিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৩১ বার দেখা হয়েছে

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চমবারের মতো আজ রবিবার সারা দেশে উদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১। দিবসটি উপলক্ষে সকাল ৭টার দিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ আইসিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এতে উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দিবসটি উপলক্ষে সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য বেনজির আহমেদ ও আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। দিবস উপলক্ষে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জাতীয় সংসদের সংসদের দক্ষিণ প্লাজায় হতে শুরু হয়ে খামারবাড়ি হয়ে পুনরায় দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।

রংবেরঙের ফেস্টুন ব্যানার প্লেকার্ডসহ বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণ এতে অংশগ্রহণ করেন। এছাড়া দেশের সকল জেলা, উপজেলা ও বিদেশি মিশনসমূহ দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026