1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী

নাট্য সংগঠন এথিক এর সভাপতি হলেন রেজানুর রহমান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ জানুয়ারি, ২০১৭
  • ৩০৯ বার দেখা হয়েছে

নতুন প্রজন্মের নাট্য সংগঠন এথিক’এর দায়িত্বভার গ্রহণ করেছেন বিশিষ্ট নাট্যকার, সাংবাদিক, কথা সাহিত্যিক ইমপ্রেস টেলিফিল্ম-এর বিনোদন পাক্ষিক আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান। ৩০ ডিসেম্বর শুক্রবার ঢাকার পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এথিক’এর দ্বিবার্ষিক সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে রেজানুর রহমানকে এথিক’এর সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সংগঠনের বিদায়ী বছরের আহবায়ক বিশিষ্ট নাট্যকার ও সংগঠক অপু শহীদ নতুন কমিটির সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদ্যস্যরা হলেন, সহ সভাপতিঃ হাসান আরা ডালিয়া, রবিউল হাসান রুবেল, যুগ্ম সাধারন সম্পাদকঃ মনি কানচন, অর্থ সম্পাদকঃ সুকর্ন আহমেদ, সাংগঠনিক সম্পাদকঃ মিন্টু সরদার, দপ্তর সম্পাদকঃ ইমতিয়াজ আসাদ, প্রচার সম্পাদকঃ পথিক পলাশ এবং কার্যকরী সদস্য নীরা আহমেদ ও শাওন শাহ। উল্লেখ্য, নাট্য সংগঠন এথিক ৮ বছরের পদার্পন করেছে। এ উপলক্ষে ৬ ও ৭ জানুয়ারি সেগুনবাগিচাস্থ শিল্পকলা একাডেমিতে দুইদিন ব্যপি এক আনন্দ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের আওতায় ৬ জানুয়ারি সকাল ১০ টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ‘মঞ্চ নাটকের সংকট ও উত্তরণ ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। উৎসবের শেষ দিন ৭ জানুয়ারি সন্ধ্যে ৭টায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সংগঠনের আলোচিত নাটক ‘চন্ডিদাস’ মঞ্চস্থ হবে। তার আগে বিকেলে উৎসব প্রাঙ্গনে প্রীতি সম্মিলনী ও গানের আসর অনুষ্ঠিত হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026