1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের অ্যাভিয়েশন হাবের অগ্রযাত্রায় লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ইন্দোনেশিয়া অংশীদারত্ব জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ৫ প্রস্তাব ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গভর্নর ফজলে কবির ২০৩৫ সালেই শীর্ষ ২৫তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২১০ বার দেখা হয়েছে

বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ ৪১তম বড় অর্থনীতির দেশ। ২০৩৫ সালে আমাদের দেশ ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

আজ বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বণিক বার্তার দ্বিতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২১ এ মূল প্রবন্ধ উপস্থাপনার সময় এ আশাবাদ ব্যক্ত করেন গভর্নর।

ফজলে কবির বলেন, বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ ৪১তম বড় অর্থনীতির দেশ। তবে আগামী ২০৩৫ সালে বাংলাদেশ ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে। সামনের দিনে দেশের অর্থনীতিতে বেশ কয়েকটি চ্যালেঞ্চ রয়েছে। এর মধ্যে কভিডজনিত ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংক নেতৃত্বের ভূমিকা পালন করেছে বলেও তিনি মন্তব্য করেন।

গভর্নর ফজলে কবির আরো বলেন, কভিড-১৯ পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। নতুন করে দারিদ্রসীমায় প্রবেশের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি তেমন একটা বিপর্যস্ত হয়ে পড়েনি। দেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা রাখতে এবং কভিডের ক্ষতি কাটিয়ে উঠতে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বণিক বার্তার দ্বিতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে অংশ নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন বক্তারা। এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক পুনর্গঠন ছিল টার্নিং পয়েন্ট, বাংলাদেশ ব্যাংক যার নেতৃত্ব দিচ্ছে বলেও তারা মন্তব্য করেন।

সম্মেলনে উপিস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের ৫ জন গভর্নর। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দি সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনটি শুরু হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের অবদান তুলে ধরেন দেওয়ান হানিফ মাহমুদ। তিনি বলেন, দেশের অর্থনৈতিক পূনর্গঠনে যেসব প্রতিষ্ঠান ভূমিকা রেখেছে, এর মধ্য অন‍্যতম বাংলাদেশ ব্যাংক।

পাঁচ দশকের অর্থনীতির উন্নয়ন-প্রসারণে কেন্দ্রীয় ব্যাংকের রয়েছে বড় ভূমিকা। সম্মেলনের এবারের বিষয় কেন্দ্রীয় ব্যাংক। পাঁচ দশকের উন্নয়ন অভিযাত্রায় কেন্দ্রীয় ব্যাংক এই শিরোনামে সম্মেলনের মূল বক্তব্য উপস্থাপন করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ফখরুদ্দীন আহমদ, সালেহউদ্দিন আহমেদ, আতিউর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার।

করোনা দুর্যোগের মধ্যেই ৫০ বছর পার করল বাংলাদেশ। উদযাপিত হলো বিজয়ের সুবর্ণজয়ন্তী। এ বছরের জুনে বণিক বার্তাও পেরিয়েছে এক দশক। স্বাধীন দেশ হিসেবে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়েই পাঁচ দশকে দেশের অর্থনীতির উন্নয়ন-প্রসারণ ঘটেছে। অর্থনীতির এ উন্নয়ন-প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বণিক বার্তা প্রতি বছর ধারাবাহিকভাবে আয়োজন করবে এ অর্থনৈতিক সম্মেলন। এ বছর অনুষ্ঠিত হচ্ছে এর দ্বিতীয় আয়োজন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026