1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? শৈশবের মজার স্মৃতি সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখা, শিশুদের কৌতূহল মেটালেন প্রধানমন্ত্রী গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার

সেনবাগে সিল মারা ৩৫ ব্যালট উদ্ধার, ককটেল বিস্ফোরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ২১৯ বার দেখা হয়েছে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। ভোট চলকালে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে সিল মারা অবস্থায় ৩৫টি ব্যালট উদ্ধার করা হয়েছে। এ সময় বাহিরে ককটেল বিস্ফোরণসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং সিলমারা অবস্থায় পাওয়া ব্যালটগুলো বাতিল করা হয়।

সোমবার সকাল ৮টা থেকে ব্যালট পেপারে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত।

কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ভোর থেকে প্রতিটি কেন্দ্রে আসতে থাকে ভোটাররা। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে সবচেয়ে বেশি চোখে পড়েছে নারী ভোটারের উপস্থিতি।
প্রসঙ্গত, নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৪৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছে ২২ হাজার ৯৫৮ জন, যার মধ্যে ১১ হাজার ৮৪৮ জন পুরুষ ও ১১ হাজার ১১১ জন নারী ভোটার রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026