1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? শৈশবের মজার স্মৃতি সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখা, শিশুদের কৌতূহল মেটালেন প্রধানমন্ত্রী গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার

ভারতে এক দিনে করোনায় মৃত ৯৫৯

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ১৯৬ বার দেখা হয়েছে

স্তিমিত হচ্ছে করোনার তৃতীয় ঢেউয়ের গতি। দিন কয়েক ধরেই ভারতে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ। সপ্তাহের শুরু অর্থাৎ সোমবারও বজায় রইল সেই গ্রাফ।

রোববারের তুলনায় ১০ শতাংশ কমল দৈনিক সংক্রমণ। তবে নতুন করে ভয় দেখাচ্ছে করোনায় মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যুর সংখ্যা হাজার ছুঁইছুঁই।

ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯ হাজার ৯১৮ জন। যা আগের দিনের থেকে বেশকিছুটা কম। তবে এদিন বেড়েছে সংক্রমণের হার। রোববারের তুলনায় বেশকিছুটা বেড়ে পজিটিভিটি রেট দাঁড়াল ১৫.৭৭ শতাংশ। সেটাই বেশি চিন্তায় রাখছে চিকিৎসকদের। চিন্তা বাড়াচ্ছে মৃত্যুও।

এক দিনে দেশে মৃত্যু হয়েছে ৯৫৯ জনের। যা রোববারের তুলনায় বেশকিছুটা বেশি। এর মধ্যে কেরালায় মৃতের সংখ্যা ৩৭৪। এদিন পিনারাই বিজয়নের রাজ্যের তরফে পুরনো বেশকিছু মৃত্যুর ‘ব্যাকলগ’ যোগ করা হয়েছে। যার জেরে একধাক্কায় দেশের মৃত্যুর সংখ্যা এতটা বেড়ে গেছে।

তবে, এই মুহূর্তে যে সংখ্যাটা সরকারকে সবচেয়ে স্বস্তি দিচ্ছে সেটা হলো অ্যাকটিভ কেস। এই নিয়ে পরপর বেশ কয়েক দিন কমল দেশের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৮ লাখ ৩১ হাজার ২৬৮ জন। যা আগের দিনের থেকে প্রায় ৫০ হাজার কম।

পরিসংখ্যান বলছে, এখনো পর্যন্ত দেশে ৩ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার ১২২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা জয় করেছেন ২ লাখ ৬২ হাজার ৬২৮ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026