1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? শৈশবের মজার স্মৃতি সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখা, শিশুদের কৌতূহল মেটালেন প্রধানমন্ত্রী গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার

১০ মণের শাপলাপাতা মাছ ৬৫ হাজারে বিক্রি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ২১৮ বার দেখা হয়েছে

গভীর বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া ১০ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ৬৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে মোংলা মাছ বাজারে ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করেন জেলে কুতুবআলী।

এর আগে, রোববার গভীর রাতে সাগরে জেলে কুতুব আলীর জালে মাছটি ধরা পড়ে।
মাছটি ক্রয় করেন মোংলার রাইজিং ফিস আড়তের মালিক দ্বীন ইসলাম। এ সময় বিশাল আকৃতির মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।

মোংলা উপজেলার জয়খাঁ গ্রামের জেলে কুতুব আলী বলেন, সাগরে মাছ ধরতে গেলে মাঝে মধ্যে কিছু শাপলাপাতা মাছ পাওয়া যায়। তবে এত বড় মাছ আমার জালে এই প্রথম। বাজারে এই মাছের অনেক চাহিদা। তবে পাইকাররা আমাদের দাম খুব কম দেয়।

মাছ ক্রেতা দ্বীন ইসলাম বলেন, দশ মন ওজনের মাছটি আমি ৬৫ হাজার টাকায় কিনেছি। খুচরা বাজারে কেটে কেটে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করার আশা রয়েছে।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সাগরে জেলের জালে ধরা পড়া মাছটি শাপলাপাতা মাছ নামে পরিচিত। স্থানভেদে কেউ কেউ এটিকে বাড়ুল মাছও বলে থাকেন। সাগর-নদীতে সাধারণত মাটি ছুঁই ছুঁই করে এটি চলাচল করে। খেতে সুস্বাদু, প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় বাজারে মাছটির ব্যাপক চাহিদা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026