1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপি নজরুলের দ্বিতীয়পত্নীর আত্মহত্যা: মামা ওবায়দুর রিমান্ড শেষে কারাগারে ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক শিক্ষকতা কখনই উপায়হীন বিকল্প হতে পারে না: প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

মেসির গোলে ন্যু-ক্যাম্পের আশেপাশে ভূমিকম্প হয় : গবেষণায় দাবি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮
  • ২৬৭ বার দেখা হয়েছে


দেশ মিডিয়া:

বিশ্বাস করতে কষ্ট হলেও ভূ বিজ্ঞান ইন্সটিটিউট তাদের এক গবেষণায় দাবি করেছে, মেসি গোল করার পর দর্শকদের লাফালাফি ভূমিকম্পের মতো পরিস্থিতি সৃষ্টি করে।

গবেষকরা একটি ডিভাইসের ভেতর সিসমোমিটার রেখে বার্সার মাঠ ন্যু-ক্যাম্পের আশপাশের ভূকম্পীয় অবস্থা পর্যবেক্ষণ করেন। কম্পন পরিমাপ করে বিজ্ঞানীরা দেখতে পান মেসির গোলের পর দর্শকরা যে হারে লাফালাফি করেন, তা ভূমিকম্পের মতো।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজিকে শেষ মিনিটের গোলে ৬-৫ ব্যবধানে হারিয়ে সেমিতে যায় বার্সা। ওই ম্যাচটির কথাই বেশি করে উল্লেখ করা হয়েছে গবেষণা প্রতিবেদনে।

গবেষকরা বলছেন, তারা প্রমাণ পেয়েছেন যে, বার্সার ম্যাচ হলে যদি মেসি গোল করেন, তাহলে ন্যু-ক্যাম্পের আশেপাশে ছোটখাটো ভূমিকম্প অনুভূত হয়।

এই গবেষকরা এর আগে মিউজিক কনসার্টের সময় শ্রোতাদের উদযাপন নিয়েও গবেষণা করেছেন।

গবেষকরা এখন দেখতে চান, বার্সার মাঠের আশপাশের ভূখণ্ড উদযাপনের সময় কীভাবে আন্দোলিত হয়।

বার্সেলোনাবাসীর জন্য আশার কথা হল, এখন পর্যন্ত বিজ্ঞানীরা কোনো ক্ষতিকর দিক খুঁজে পাননি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026