1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? শৈশবের মজার স্মৃতি সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখা, শিশুদের কৌতূহল মেটালেন প্রধানমন্ত্রী গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার

ইলিয়াস কাঞ্চন-নিপুণ শপথ নিচ্ছেন আজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২১৯ বার দেখা হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বিজয়ীদের শপথ অনুষ্ঠিত হবে আজ। আপিল বোর্ডের সিদ্ধান্তে সাধারণ সম্পাদক পদে নিপুণকে বিজয়ী ঘোষণা করা হয়েছে শনিবার। সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণসহ নবনির্বাচিত কমিটি আজ বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন বলে শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন।

শিল্পী সমিতির স্টাডি রুমে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২৮ জানুয়ারি অনুষ্ঠিত বহুল আলোচিত এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি এবং জায়েদ খানকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়। পরে নিপুণ জায়েদ খানের বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার অভিযোগ তোলেন। নিপুণের আপিলে ফলাফল বদলে যায়।
তবে জায়েদ খান আপিল বোর্ডের ফল মেনে নেননি। তিনি আপিল বোর্ডের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026