1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়সহ ১৭টি দোকান পুড়ে ছাই।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২৮ বার দেখা হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়সহ ১৭টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।

রবিবার দুপুর আড়াইটায় উপজেলার রামশীল বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রামশীল বাজারের সজীব মোল্লার লেপ তোষকের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

খবর পেয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এ সময় রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়, নির্মল হালদারের চায়ের দোকান, মন্মথ হালদারের সারের দোকান, সজীব মোল্লার লেপ তোষকের দোকান, কিরণ তালুকদারের ঔষধের দোকান, উত্তম জয়ধরের ইলেকট্রনিক দোকান, গোপাল রায়ের ঔষধের দোকান, রঞ্জিত মন্ডলের কাপড়ের দোকান, সুশান্ত বাছারের সোনার দোকান, কার্তিক হালদারের পানের দোকান, শ্যামল জয়ধরের টেইলার্সের দোকান, সুনীল জয়ধরের মুদি দোকান, সুব্রত বাড়ৈর ঔষধের দোকান, সচীন তালুকদারের মুদি দোকান, জগদীশ পান্ডের পোশাকের দোকান, বীরবল জয়ধরের মুদি দোকান, কনিকা হালদার ও কার্তিক হালদারের ভ্যারাইটিস ষ্টোর পুড়ে ছাই হয়ে গেছে।

কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, সজীব মোল্লার লেপ তোষকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন চারিদেকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তৎক্ষণে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়সহ ১৭টি দোকান পুড়ে যায়। আমরা পুড়ে যাওয়া দোকানগুলোর ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026