1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন

সোনারগাঁয়ে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪১৫ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ভবনের ছাদে উঠে ব্যানার সাঁটানোর সময় বিদ্যুতের হাইভোল্টেজ তারে জড়িয়ে ছাদ থেকে পড়ে রবিবার একটি বেসরকারি ব্যাংকের কর্মচারী নিহত হয়েছেন।

নিহত মাহাবুব রহমান (৩০) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোবিন্দখিল গ্রামের হেমায়েত উল্লাহর ছেলে। তিনি এনআরবিসি ব্যাংক সোনারগাঁ শাখায় এমএলএস (পিয়ন) পদে কর্মরত ছিলেন।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার নুরুল ইসলাম ব্যাপারীর মার্কেটে অবস্থিত বেসরকারি ব্যাংক এনআরবিসি ব্যাংকের মাহাবুব রহমান নামে এক কর্মচারী রবিবার বিকেলে একটি ব্যানার সাঁটাতে ওই ভবনের ছাদে উঠেন।

এসময় অসাবধানতায় ভবনের ওপরে থাকা বিদ্যুৎ লাইনের হাইভোল্টেজ তারে শক খেয়ে ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026