1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

৩১ মার্চের পর ই-নামজারির আবেদন ফি শুধু অনলাইনে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৫১ বার দেখা হয়েছে

আগামী ৩১ মার্চের (বৃহস্পতিবার) পর ই-নামজারির আবেদন ফি ও নোটিশ জারির ফি সরাসরি ক্যাশের মাধ্যমে জমা নেওয়া হবে না। এ ফি দিতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে।

ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের গত ২ নভেম্বর তারিখের ৫৫৯ নম্বর পরিপত্রে ই-নামজারির আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ ২০ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ ৫০ টাকাসহ মোট ৭০ টাকা অনলাইনে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। বর্তমানে অনলাইনের পাশাপাশি অফলাইনে অর্থাৎ সরাসরি ক্যাশের মাধ্যমে এই ফি গ্রহণ করা হচ্ছে। ফলে এ ব্যাপারে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে।

এতে বলা হয়, এ জটিলতা নিরসনের লক্ষ্যে আগামী ৩১ মার্চের পরে ই-নামজারির আবেদন ফি ও নোটিশ জারি ফি বাবদ ৭০ টাকা পেমেন্ট অফলাইনে অর্থাৎ সরাসরি ক্যাশের মাধ্যমে গ্রহণ না করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

পরিপত্রে আরও বলা হয়, আগামী ৩১ মার্চের আগে সরাসরি ক্যাশের মাধ্যমে ফি গ্রহণ করার যেসব আবেদন প্রক্রিয়াধীন রয়েছে, সেসব আবেদন আগামী ৩১ মের মধ্যে নিষ্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026