1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

নিউমার্কেট সংঘর্ষ: হত্যাকাণ্ডে জড়িত ৫ জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেটের দোকান মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের নাহিদ ও মোরসালিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাকৃতরা হলেন- হিসেব বিজ্ঞান বিভাগের আব্দুল কাইয়ূম, সমাজবিজ্ঞান বিভাগের পলাশ ও ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস বিভাগের জুনায়েদ। তারা প্রত্যক্ষভাবে হামলায় অংশ নেয় এবং সশস্ত্রভাবে হামলার অগ্রভাগে অংশ নেয়।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, আমরা সংঘর্ষে ঘটে যাওয়া দুইটি হত্যা মামলার তদন্ত করছিলাম। এই হত্যাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ জনকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত সবাই ঢাকা কলেজের ছাত্র।

গ্রেপ্তারকৃতরা নাহিদ হত্যায় প্রত্যক্ষভাবে অংশ নেয় বলে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ডিবি প্রধান বলেন, এ সংঘর্ষের ঘটনায় ১১ জন সাংবাদিকসহ অর্ধশতাধিক ছাত্র-ব্যবসায়ী আহত হয়েছেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা এই মামলার তদন্ত চলমান রেখেছি।

গত ১৮ এপ্রিল রাত ১২টার দিকে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও আবার পরের দিন মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ হয়, যা চলে প্রায় সারাদিন।

দুই পক্ষের এই সংঘর্ষে নাহিদ ও মোরসালিন নামে দুজনের প্রাণহানি এবং প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হন। সংঘর্ষ ও হত্যার এই ঘটনায় অন্তত তিনটি মামলা দায়ের হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026