1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

আজও আন্দোলনে পোশাককর্মীরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে প্রথম ও দ্বিতীয় দিনের মতো আজও আন্দোলনে নেমেছে পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (৬ জুন) সকালে পোশাককর্মীরা জড়ো হয়ে রাজধানীর মিরপুর ১০, ১১ ও পল্লবী এলাকার সড়ক বন্ধ করে আন্দোলন শুরু করে।

তাদের দাবি, নিত্যপণ্যের দাম অনেকে বেড়েছে, তাই তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। বেতন ভাতা বৃদ্ধি না করলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

সোমবার পুলিশ সড়ক থেকে তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পুলিশ তাদের টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকালে পোশাক শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর, ১৩ (আয়ুর্বেদিক কলেজ) ও ১৪ নাম্বারের (কচুক্ষেত মিলি সুপার মার্কেট), পল্লবী, ইনডোর স্টেডিয়ামের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়ে এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধ শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

কাফরুল থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সকাল থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি কারখানার শ্রমিক বিক্ষোভ করেন। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

সড়ক আটকে বিক্ষোভের কারণে সকাল থেকেই মিরপুর এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। এতে বিপাকে পড়েন অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীরা।

এর আগে গতকাল ১০ ও ১১ নম্বর এলাকা এবং কাজীপাড়া, শেওড়াপাড়া এলাকায় বেশ কিছু দোকানপাট ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026