1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

ফেসবুক লাইভে বন্ধ হচ্ছে পণ্য বিক্রি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৭৪ বার দেখা হয়েছে

চলতি বছরের অক্টোবর থেকে লাইভে আর পণ্য বিক্রির সুবিধা রাখছে না ফেসবুক। মূলত ইনস্টাগ্রাম রিলসে মনযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে মেটা। সম্প্রতি এক ব্লগ পোস্টে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেসবুক তাদের ব্লগ পোস্টে জানায়, অক্টোবর থেকে কেউ ফেসবুকে লাইভ শপিং ফিচারটি ব্যবহার করতে পারবে না। যদিও বহাল থাকছে ইভেন্টভিত্তিক লাইভ সুবিধা।

দুবছর আগে ফেসবুক লাইভ শপিং ফিচারটি চালু করে। এ ফিচারের মাধ্যমে ক্রেতা-বিক্রেতা লাইভে অর্থাৎ সরাসরি একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারত। এছাড়াও সম্ভাব্য ক্রেতা আকৃষ্টের অনেক বড় একটি প্ল্যাটফর্ম ছিল এ ফিচারটি।

কেনো ফিচারটি বন্ধ করা হলো এ ব্যাপারে মেটা জানিয়েছে, এখন কেউ বড় বড় লাইভ দেখতে চায় না। গ্রাহক রিলস অর্থাৎ ছোট ভিডিওর দিকে ঝুঁকছে। এ জন্য মেটা ইনস্টাগ্রামের রিলসের দিকে বিশেষভাবে নজর দিতে চাচ্ছে। রিলসের মাধ্যমে পণ্য বিক্রি, প্রচার ও ট্যাগ দেওয়া যাবে।

উল্লেখ্য, লাইভ শপিং থেকে বড় আকারের অর্থ আয় করত ফেসবুক। ২০১৮ সালে চালু হওয়া এ ফিচারটি অনেকের মধ্যেই সাড়া জাগিয়েছিল। যা কয়েক দফা পরীক্ষামূলক ব্যবহারের পরে দুবছর আগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তবে এ বছর এসে ইতি টানছে মেটার দেওয়া এ সুবিধা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026