1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

রাজধানীর লালবাগে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুনটি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য জানিয়েছে। আজ সোমবার বেলা ১২টার দিকে এ আগুন লাগে।

 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, আজ দুপুর ১২টায় লালবাগের চকবাজারের দেবীদ্বার ঘাটে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। পরে আগুন একটি রেস্তোরাঁতেও ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে লালবাগ, সদরঘাট ও কেন্দ্রীয় কার্যালয় থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। বেলা পৌনে একটায় কথা হয় খালেদা ইয়াসমিনের সঙ্গে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন প্রথমে প্লাস্টিক কারখানায় লাগলেও পরে এটি ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল বা এতে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026