1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

গুলশানে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ১২ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে। আজ রোববার সন্ধ্যা ৭টায় আল মানারাত স্কুলের পাশে ১২ তলা ভবনের সাত তলায় আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ‌‘আজ সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমাদের ৬টি ইউনিট কাজ করছে।’

তিনি আরও বলেন, ভবনটি আবাসিক। ভেতরে প্রচুর ধোঁয়া দেখা যাচ্ছে। আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী সেখানে ৫-৬ জন আটকা পড়েছেন। শেষ খবর পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026