1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

ঢাকায় আসছে নতুন প্রযুক্তি, উড়োজাহাজে ওঠার আগেই ধরা পড়বেন অপরাধী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২০৬ বার দেখা হয়েছে

অত্যাধুনিক এই প্রযুক্তি অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস) নামে পরিচিত। এর মাধ্যমে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় ভূমিকা রাখা যাবে বলে আশা বেবিচকের। সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রতিবছর ৪০ লাখের বেশি আন্তর্জাতিক যাত্রী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এই যাত্রীদের মধ্যে অপরাধী, মানব পাচার বা মাদক চোরাকারবারি থাকলে শনাক্ত করা কঠিন। কিন্তু এপিআইএসের মাধ্যমে এসব অপরাধী শনাক্ত করা সহজ হবে।

এপিআই সিস্টেম জাতীয় ও আন্তর্জাতিক অপরাধীদের তালিকার সঙ্গে উড়োজাহাজের যাত্রীদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করে নেবে। নাম, নামের বানান, নামের অংশবিশেষ বা নামের বানানের বৈচিত্র্যও বিবেচনায় নেওয়া হবে। ফলে সন্দেহভাজন কাউকে পেলেই সেই তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়ে দেবে এপিআইএস।

মূলত এপিআইএসের মাধ্যমে অন্য দেশের কোনো বিমানবন্দর থেকে আসা একটি ফ্লাইটের সব ক্রু ও যাত্রীর বায়োমেট্রিক উপাত্ত এবং ফ্লাইটসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের কাজটি টিকিট কাটার সময়ই হয়ে যাবে। এরপর উড়োজাহাজটি উড্ডয়নের আগেই সেই তথ্য এপিআইএসের মাধ্যমে বাংলাদেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে চলে আসবে। এপিআইএস থেকে তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে যাওয়ার আগেই উড়োজাহাজের সব আরোহীর তথ্য-উপাত্ত স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করা হবে। বিশ্লেষণের জন্য এপিআই সিস্টেমটি জাতীয় ও আন্তর্জাতিক অপরাধীদের তালিকার সঙ্গে উড়োজাহাজের যাত্রীদের নাম-ঠিকানা যাচাই-বাছাই করে নেবে। নাম, নামের বানান, নামের অংশবিশেষ বা নামের বানানের বৈচিত্র্যও বিবেচনায় নেওয়া হবে। ফলে সন্দেহভাজন কাউকে পেলেই সেই তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়ে দেবে এপিআইএস।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026