1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিমানের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত সৌদির বিমানবন্দরে হামলা: ফের দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত মেয়েদের হ্যান্ডবল ‘সঠিক পথেই আছে’ বলছেন স্প্যানিশ কোচ আলোনসো দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট ফের স্থগিত বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান: নিক্কেই প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে গেছেন মন্ত্রণালয়ের সচিব ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর মোংলায় গাড়ি থেকে নেমে অপেক্ষারতদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

ব্লুমবার্গের প্রতিবেদন ‘চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসবেন শেখ হাসিনা’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১১৮ বার দেখা হয়েছে

বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যেও ‘সময়োচিত সংস্কার পদক্ষেপ’ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অর্থ বিষয়ক সংবাদ সংস্থাটির প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে এ কথা। নিবন্ধকার অরুণ দেবনাথ ইঙ্গিত দিয়েছেন, আগামী সাধারণ নির্বাচনে শেখ হাসিনার দল চতুর্থ মেয়াদে নির্বাচিত হবে।

বাংলাদেশ লিডার বেটস আইএমএফ-ম্যান্ডেটেড রিগর উইল পে অফ ইন পোলস শিরোনামের এই নিবন্ধে বলা হয়, ব্যালট বাক্সে পরাজিত হওয়ার ভয়ে বিশ্বজুড়ে সরকারি দলের নেতারা প্রায়শই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে সম্মত সংস্কার বাস্তবায়নে পিছিয়ে পড়ছেন। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মত নন। তার নেতৃত্বে দ্রুত আইএমএফ ম্যান্ডেটের বাস্তবায়নের মধ্যদিয়ে দক্ষিণ এশিয়ার এই দেশটি ঘুরে দাঁড়িয়েছে।

অথচ পাকিস্তান এখনো জ্বালানি ভর্তুকি নিয়ে দুরাবস্থার মধ্যে রয়েছে। শ্রীলঙ্কা স্থানীয় পৌরসভা নির্বাচন বিলম্বিত করেছে। কারণ তারা গত সপ্তাহে আইএমএফ তহবিল পেতে কর এবং সুদের হার বাড়িয়েছে।

ব্লুমবার্গ বলছে, গত জুলাই মাসে আইএমএফের সহায়তা চাওয়া দক্ষিণ এশিয়ার তিনটি দেশের মধ্যে সর্বশেষ ছিল বাংলাদেশ। দেশটি দ্রুত জ্বালানি মূল্য বৃদ্ধির পর প্রথম ঋণ অনুমোদন পেয়েছে। ৭৫ বছর বয়সী শেখ হাসিনা এই পদক্ষেপ নিতে কোন কুন্ঠা বোধ করেননি।

নিবন্ধে বলা হয়েছে, শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে সম্ভাব্য জয়ী হওয়ার কারণ এটা নয় যে, যে তার অনেক প্রতিপক্ষ কারাগারে আছেন বা আইনি ফাঁদে পড়েছেন। বরং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে তার সাফল্যের কারণেই এটা ব্যাপকভাবে প্রত্যাশিত।

নিবন্ধে একই সঙ্গে শেখ হাসিনাকে আইএমএফ-এর পুরো তহবিল পেতে আরও সংস্কার করতে হবে বলে পরামর্শ দেয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026