1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৯৮ বার দেখা হয়েছে

রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম সানজিদা আক্তার তামান্না (২৭)। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নোয়াখালী জেলার সোনাইমুড়ি ওয়াসেটপুর গ্রামের আবু তাহেরের মেয়ে সানজিদা। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাতে ধানমণ্ডি থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে (পাঠাও) চড়ে কামরাঙ্গীর চরে বাসার উদ্দেশে যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে লালবাগ বেড়িবাঁধ শামীম গার্মেন্টসের সামনের রাস্তায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। লালবাগ থানার (এসআই) আক্তার হোসেন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন। প্রথমে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে রাত সোয়া ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গাড়ি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে দুই বাহনের চালককে আটক করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) সকালে লালবাগ থানার ওসি এস এম মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026