1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

রাজধানীর গাউছিয়া মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ বার দেখা হয়েছে

রাজধানীর গাউছিয়া মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) মার্কেটটি পরিদর্শন শেষে এ কথা জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এনএসআই এবং ডিজিএফআই।

 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে নিয়ে মার্কেট সার্ভে কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিসের জোন-১ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদ।

এ বিষয়ে মোহাম্মদ বজলুর রশিদ বলেন, আজ বৃহস্পতিবার থেকে রাজধানী সুপার মার্কেট, গাউছিয়াসহ বেশকিছু ঝুঁকিপূর্ণ মার্কেটে ফায়ার সার্ভিসের সার্ভে কার্যক্রম চালানো হবে। আমরা ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিয়ে এই মার্কেটে আগুন নির্বাপণের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখবো এবং ফরম পূরণ করবো। পুরো কার্যক্রম শেষ হওয়ার পর বিস্তারিত বলতে পারবো।

পরে গাউছিয়া মার্কেটে অভিযান শেষে জানানো হয়, মার্কেটটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপনের ব্যবস্থা নেই। দুর্ঘটনা হলে ভবন থেকে বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থাও নেই।

সার্ভে কার্যক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. আল মাসুদ, গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক আনোয়ার বিশ্বাস উপস্থিত ছিলেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026