1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

ভবনটি ‘অগ্নিঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়েছিল ৭ বছর আগেই

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৬৩ বার দেখা হয়েছে

রাজধানীর নিউ মার্কেট এলাকায় শনিবার (১৫ এপ্রিল) ভোরে আগুন লাগা নিউ সুপার মার্কেটের ভবনটিকে ‘অগ্নিঝুঁকিপূর্ণ’ হিসেবে ঘোষণা করা হয়েছিল ২০১৬ সালে। সেখানে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

 

রাজধানীর নিউমার্কেটের পেছনের দিকে নিউ সুপার মার্কেটে আজ ভোরে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। ৫টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। এখন কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল। এছাড়া বিমানবাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি ও পুলিশ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৩০টি করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026