1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

রাজধানী ফাঁকা, সড়কে নেই গাড়ি ।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২০৪ বার দেখা হয়েছে

ঈদুল ফিতর উপলক্ষ্যে নাড়ির টানে গ্রামের বাড়ির উদ্দেশে ছুটেছে লোকজন। এ কারণে ফাঁকা রাজধানী। সড়কে নেই গাড়ির জটলা।কোনো কোনো বিপণিবিতানে ক্রেতাদের উপস্থিতি রয়েছে তবে সেটা অনেক কম।

 

সড়কে গণপরিবহণ, মোটরসাইকেল, রিকশাসহ সব ধরনের যানবাহনের উপস্থিতি অনেক কম।

ঈদের ছুটির তৃতীয় দিন শুক্রবার রাজধানী ঢাকার রাস্তায় নেই কোনো যানজট। কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে চলছে গাড়ি। সড়কে মানুষও অনেক কম।

একদিনের বিশেষ ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটিতে এবার আগেভাগেই রাজধানী ছেড়েছে মানুষ। তাই ঢাকার রাস্তা এখন রিকশার দখলে।

শুক্রবার সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উত্তরা, খিলক্ষেত, বিশ্বরোড, বনানী, মহাখালী, ফার্মগেট ও শাহবাগ এলাকা ঘুরে রাস্তা ফাঁকার চিত্র দেখা গেছে।

ইকবাল নামে একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী টঙ্গী থেকে বিশ্বরোড এসেছেন। তাকে বাসে ভাড়া গুণতে হয়েছে ৬০ টাকা, যা দ্বিগুণেরও বেশি।

ভিক্টর পরিবহণের এক কর্মী জানান, আজ যাত্রী নেই।তাই গাড়ি নিয়ে বের হয়ে খুব একটা লাভ হচ্ছে না। তবে ভাড়া বেশি নেওয়ার কথা স্বীকার করেন তিনি।

এয়ারপোর্ট থেকে সেগুনবাগিচায় মোটরসাইকেলে আসতে শেখ জাহাঙ্গীর আলমের লেগেছে ২০ মিনিট।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026