1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? শৈশবের মজার স্মৃতি সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখা, শিশুদের কৌতূহল মেটালেন প্রধানমন্ত্রী গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার

হিরো আলমের ওপর হামলায় মামলা, রিমান্ডের আবেদন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৭৫ বার দেখা হয়েছে

ঢাকা-১৭ আসনে ভোট চলাকালে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় মামলা করেছেন তার ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান। তিনি বাদী হয়ে মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে বনানী থানায় এই মামলা করেন।

 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে। এদের মধ্যে দুজনকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

মো. মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘মামলার অভিযোগে অজ্ঞাতনামা ১৫–২০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে হত্যার উদ্দেশ্যে হিরো আলমের ওপরের হামলা চালিয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মেহেদী (২৭), মোজাহিদ (২৭), আশিক (২৪), হৃদয় (২৪) ও সৈয়দ মোল্লা (২৫)।’

মামলার বাদী সুজন রহমান গণমাধ্যকে জানান, ‘হামলাকারীদের নাম জানেন না, তাই তাদের মামলায় অজ্ঞাতানামা হিসেবে উল্লেখ করেছেন। পুলিশের কাছে ঘটনার ভিডিও ফুটেজ দিয়েছেন। এখন হামলায় যারা জড়িত, পুলিশ তাদের শনাক্ত করে গ্রেপ্তার করবে।’

হিরো আলমের ওপর হামলার ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত (গোয়েন্দা) কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026