1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ চায় বাংলাদেশ মেসির বিদায়ী ম্যাচ আজ; বাংলাদেশ সময় কখন? মোবাইলে দেখবেন যেভাবে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা পাকিস্তানকে আবারও হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ ঢাকা থেকে দিল্লি গিয়ে ‘মোদীর সঙ্গে ত্রিবেদীর সাক্ষাৎ’ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? শৈশবের মজার স্মৃতি সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখা, শিশুদের কৌতূহল মেটালেন প্রধানমন্ত্রী গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার

ঢাকায় ১৪ দলের সমাবেশ বিকেলে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৭৭ বার দেখা হয়েছে

বিএনপি ও তাদের মিত্রদের চলমান এক দফা আন্দোলনের বিরুদ্ধে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (০৭ আগস্ট) সমাবেশ করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গত শুক্রবার বিকেলে ১৪ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে মায়া বলেন, সোমবারের পর এই মাসেও আরও চারটি সমাবেশ করবে ১৪ দল।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ ১৪ দলের নেতারা।

১৪ দলের নেতারা বলেন, আওয়ামী লীগ ও ১৪ দল মিলে বিএনপি-জামায়াতকে উৎখাত করা হবে। অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

আগামী নির্বাচন অন্য সব নির্বাচনের মতো হবে মন্তব্য করে ১৪ দলের নেতারা বলেন, এবার সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন দেশ রক্ষার, উন্নয়ন অগ্রযাত্রার। আর বিএনপি নির্বাচন চায় না। তাদের চক্রান্ত প্রতিহত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026