1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রোসাটমের রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম দেয়ালে ঝুলছে নানা গাছ, প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে কলোনিতে মন্ত্রী ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা বিশ্বে মানবাধিকার আইনের অগ্রদূত: নোবেলজয়ী নাভি পিল্লাইয়ের জীবনগাথা নাভি পিল্লাই: বর্ণবৈষম্যবিরোধী লড়াই থেকে আন্তর্জাতিক ন্যায়বিচারের অগ্রপথিক প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাকিস্তান নৌবাহিনীর ৩ সদস্য নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদরে সোমবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির নৌবাহিনীর দুই কর্মকর্তা এবং একজন সৈনিক নিহত হয়েছেন বলে বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন।

এক বিবৃতিতে মুখপাত্র বলেছেন, হেলিকপ্টারটি গোয়াদরে একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়।

নৌবাহিনীর মুখপাত্র বলেছেন, ‘সম্ভাব্য প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার ফলে পাকিস্তান নৌবাহিনীর দুই কর্মকর্তা এবং একজন জোয়ান প্রাণ হারিয়েছেন।

’ এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এদিকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বলে রাষ্ট্র পরিচালিত পিটিভি নিউজ জানিয়েছে। তিনি শোকাহতদের জন্য প্রার্থনা করেছেন।

এ ছাড়াও এক্সে পোস্ট করা এক বিবৃতিতে দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও এ ঘটনায় দুঃখ প্রকাশ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দেশটির রাজনৈতিক দল পিএমএল-এনের জ্যেষ্ঠ সহসভাপতি মরিয়ম নওয়াজ নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্টে তিনি নিহতদের জন্য প্রার্থনা করেছেন।
জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফও নিহতদের জন্য শোক প্রকাশ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, দেশ ও জাতির স্বার্থে সশস্ত্র বাহিনী যে ত্যাগ স্বীকার করেছে তা চিরদিন স্মরণ করা হবে।

সূত্র : ডন

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026