1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রোসাটমের রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম দেয়ালে ঝুলছে নানা গাছ, প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে কলোনিতে মন্ত্রী ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা বিশ্বে মানবাধিকার আইনের অগ্রদূত: নোবেলজয়ী নাভি পিল্লাইয়ের জীবনগাথা নাভি পিল্লাই: বর্ণবৈষম্যবিরোধী লড়াই থেকে আন্তর্জাতিক ন্যায়বিচারের অগ্রপথিক প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান

সিঙ্গাপুরে সন্দেহভাজন অর্থ পাচারকারীর কোটি কোটি টাকা জব্দ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ বার দেখা হয়েছে

সিঙ্গাপুর পুলিশ ব্যাংক জুলিয়াস বেয়ার এবং ক্রেডিট সুইস গ্রুপ এজি-এর স্থানীয় ইউনিটের সঙ্গে সন্দেহভাজন মানি লন্ডারিংয়ে ব্যবহৃত অ্যাকাউন্ট থেকে ৯ কোটি ২০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ জব্দ করেছে। দেশটিতে একটি শত কোটি ডলারের কেলেঙ্কারি উদ্ঘাটন অব্যাহত রয়েছে৷
কর্তৃপক্ষ তুরস্কের নাগরিক ভ্যাং শুইমিং-এর ক্রেডিট সুইস সিঙ্গাপুরের অ্যাকাউন্টে থাকা ৯২ মিলিয়ন সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশী মুদ্রায় ৭৪১ কোটি টাকারও বেশি) জব্দ করেছে। পুলিশের এক হলফনামা এ তথ্য জানিয়েছে যা মঙ্গলবার সিঙ্গাপুর হাইকোর্টে উপস্থাপন করা হয়েছে। তার জুলিয়াস বেয়ার অ্যাকাউন্ট থেকে আরও প্রায় ২৬৬ কোটি টাকা জব্দ করা হয়েছে। আরএইচবি ব্যাঙ্কে জমাকৃত ২১ কোটি এবং ইউওবি কে হিয়ানে জমাকৃত প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা থেকে এ পরিমাণ অনেক বেশি।
জুলিয়াস বেয়ার এবং ক্রেডিট সুইসের মুখপাত্ররা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন, যখন আরএইচবি এবং ইউওবি কে হিয়ান মন্তব্যের জন্য অনুরোধের সাথে সাথে সাড়া দেননি। বিচারক ভ্যাংয়ের আইনজীবীর কাছ থেকে তাকে জামিনে মুক্তি দেয়ার অনুরোধ খারিজ করেছেন। বুধবার আদালতের শুনানিতে, এ মামলায় এ পর্যন্ত অভিযুক্ত ১০ জনের সবারই রিমান্ড বাড়ানো হয়েছিল।
আগস্টের মাঝামাঝি সময়ে পুলিশ ১০ জন বিদেশীকে গ্রেফতার করার পর তদন্তটি জনসাধারণের দৃষ্টিতে ছড়িয়ে পড়ে – যারা সকলেই চীন থেকে গিয়েছেন – এবং তাদের বিরুদ্ধে জালিয়াতি এবং অপরাধমূলক অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে৷ আরও ১২ জন তদন্তে সহায়তা করছে এবং অন্য আটজনকে পুলিশ খুঁজছে। শহরের ব্যাংক, প্রপার্টি এজেন্ট এবং গল্ফ ক্লাবগুলো ১ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের কেলেঙ্কারির সঙ্গে জড়িত রয়েছে। সূত্র: ব্লুমবার্গ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026