1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রোসাটমের রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম দেয়ালে ঝুলছে নানা গাছ, প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে কলোনিতে মন্ত্রী ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা বিশ্বে মানবাধিকার আইনের অগ্রদূত: নোবেলজয়ী নাভি পিল্লাইয়ের জীবনগাথা নাভি পিল্লাই: বর্ণবৈষম্যবিরোধী লড়াই থেকে আন্তর্জাতিক ন্যায়বিচারের অগ্রপথিক প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান

শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পরপরই বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন মোদি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে

কূটনৈতিক প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। শেখ হাসিনা দুপুরে নয়াদিল্লি পৌঁছেছেন। সন্ধ্যায় পৌঁছবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেছেন, আজ তিনি তাঁর বাসভবনে তিনটি বৈঠক করবেন।

প্রথমটি মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে, দ্বিতীয়টি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৃতীয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে।
বৈঠকগুলোতে ওই দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা জোরদারে জোর দেওয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জি-২০ সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী ১৫টি দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026