1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: জয়পুরহাট সদরকে হারিয়ে চ্যাম্পিয়ন কালাই বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং বিপর্যয় ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পতন দ. আফ্রিকার তোপ সামলে লড়ছে অস্ট্রেলিয়া রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ: রোসাটম মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : ড. মঈন খান রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রোসাটমের রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ কবে আসবে, জানাল রোসাটম দেয়ালে ঝুলছে নানা গাছ, প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে কলোনিতে মন্ত্রী

পেরুতে বাস খাদে পড়ে নিহত অন্তত ২৪

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৭ বার দেখা হয়েছে

পেরুতে বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত এবং আহত হয়েছেন আরো ২১ জন। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাতে এই দুর্ঘটনা ঘটে। পেরুর হুয়ানকায়ো শহর থেকে হুয়ান্টা শহরের মধ্যে আন্দিজ পর্বতমালার অঞ্চল দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দেশটির আনকো জেলার মেয়র ম্যানুয়েল জেভালোস পাচেকো স্থানীয় গণমাধ্যম নিউজ আউটলেট আরপিপিকে বলেন, বাসটি কমপক্ষে ১৫০ মিটার (৪৯২ ফুট) নিচে পড়েছিল। পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

দুর্ঘটনার পর স্থানীয়রা প্রথমে ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা কয়েকজন যাত্রীকে জীবিত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ও দমকলকর্মীরা জীবিতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হয়।
সূত্র: বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026