1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

ট্রেনের ধাক্কায় ৩ পথশিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

রাজধানীর মহাখালীতে একটি কমিউটার ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে হবে বলে জানা গেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ। তবে সারাদিন এ ঘটনার বিষয়ে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্র ধর বলেন, তিন পথশিশু রেললাইন দিয়ে হাঁটছিল। এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে মহাখালী ফ্লাইওভারের ২৭০ নম্বর পিলার সংলগ্ন রেললাইন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহত তিন শিশুর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026