1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী

মতলব উত্তরে কম্বল বিতরণ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭
  • ৩১৭ বার দেখা হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম আজ চাঁদপুর জেলার মতলব উত্তরে অসচ্ছল মুক্তিযোদ্ধা, নদী ভাঙা দুস্থ শীতার্ত মানুষের মাঝে ৫ হাজার কম্বল বিতরণ করেন।

তিনি তাঁর নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ কম্বল বিতরণ করেন।

মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম জজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন, সেক্রেটারি এম এ কুদ্দুসসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ত্রাণ মন্ত্রী বলেন, মানবিক সহায়তা হিসেবে শীতার্ত ও দুস্থ মানুষেরা রাষ্ট্রের কাছ থেকে সামাজিক নিরাপত্তা ও সহযোগিতা পাওয়ার অধিকার রাখে। সরকার তাদের সামাজিক নিরাপত্তাদানের জন্য অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। তাদের যে কোন বিপদে সরকার পাশে রয়েছে। বাংলাদেশের নি¤œ আয়ের মানুষদের সামাজিক ও মানবিক নিরাপত্তা দানের ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ সময় তিনি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন চেয়ারম্যানের কাছে নিজ নিজ এলাকার দুস্থ মানুষদের জন্য কম্বল তুলে দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026