1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

আজও শেওড়াপাড়ার সড়কে শ্রমিকরা, যান চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

তিন মাসের অগ্রিম বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় জে কে ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের অবরোধের কারণে আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হতে হচ্ছে।

 

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৮টার পর থেকে শ্রমিকরা রাস্তা অবরোধ করেন।

শ্রমিকদের অবরোধের বিষয়ে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, গার্মেন্টস শ্রমিকরা আজও শেওড়াপাড়ায় রাস্তা অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধের প্রভাব আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত পড়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

এর আগে, বুধবার (৪ অক্টোবর) একই দাবিতে সকাল ৯টায় রাস্তা অবরোধে নামেন গার্মেন্টস শ্রমিকরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026