1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

সচিবালয়ে তদবিরে গিয়ে গ্রেফতার গোয়েন্দা সংস্থার ভুয়া সদস্য

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে

সচিবালয়ে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে তদবির করতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক জন। তাকে পুলিশে সোপর্দ করেছেন গোয়েন্দা কর্মকর্তারা। তার নাম নজরুল ইসলাম। গতকাল সোমবার সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে তদবির করতে এসে তিনি হাতেনাতে ধরা পড়েন।

 

সচিবালয়ে কর্মরত গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলেন, নজরুল ইসলাম নামে এক ব্যক্তি নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে দুই বছর ধরে সচিবালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে তদবির করে আসছিলেন বলে অভিযোগ ছিল। তিনি মন্ত্রী-সচিবদের কাছে নিয়মিত তদবির করতেন। অনেক মন্ত্রী-সচিব বুঝতে পারতেন না তিনি ভুয়া। আমরা তাকে ধরার চেষ্টা করছিলাম। গতকাল সোমবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে সাক্ষাত করতে আসেন তিনি। পরে সচিবের একান্ত সচিবের কক্ষে অবস্থানের সময় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। তিনি ডিজিএফআইয়ের ভুয়া কার্ড ব্যবহার করতেন।

সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) হুমায়ুন কবির বলেন, আটক নজরুল ইসলাম নিজেকে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা বলে পরিচয় দিয়েছেন। তিনি আদৌ ডিজিএফআইয়ে ছিলেন কি না, তা যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে শাহাবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026