1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দলকে ডেপুটি স্পিকারের অভিনন্দন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ২৮০ বার দেখা হয়েছে

ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া ঐতিহাসিক শততম টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলংকাকে ৪ উইকেটে পরাজিত করে শততম টেস্ট জয়ের গৌরব অর্জন করে।
এক অভিনন্দন বার্তায় ডেপুটি স্পিকার বলেন, শ্রীলংকার মতো একটি শক্তিশালী দলকে হারিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আজ অনন্য উদাহরণ সৃষ্টি করল। অল্প সময়ের পরিক্রমায় শততম টেস্ট খেলে বাংলাদেশ ক্রিকেট দল ক্রিকেট বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।
ডেপুটি স্পিকার বাংলাদেশ ক্রিকেট দল, ক্রিকেট বোর্ড, কোচসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশ ক্রিকেটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026