1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

বাংলাদেশ-ভারত গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধি পাবে : ড. হাছান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯
  • ১৫৭ বার দেখা হয়েছে

গণমাধ্যমের ক্ষেত্রে বাংলাদেশ-ভারত সহযোগিতা আরো বৃদ্ধির লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা।
আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ের তথ্যমন্ত্রীর সঙ্গে ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা সাক্ষাৎ করতে এলে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময়ে তথ্যসচিব আবদুল মালেক, ভারতীয় হাইকমিশন ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দু’দেশের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক দু’টি চলচ্চিত্র নির্মাণ এবং ভারতের সম্প্রচার সংস্থা প্রসার ভারতের সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সমঝোতা স্মারকের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।
কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনী এবং ঢাকায় ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনীর বিষয়টিও আলোচনায় স্থান পায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026