1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

বেতন বৃদ্ধির দাবি মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

 

বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকরা। রাজধানীর মিরপুর-১ ও ২ নম্বরে সড়ক অবরোধ করেছেন তারা।

বুধবার সকালে মিরপুর-১ নম্বরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দেখা যায়, লাঠিসোঁটা হাতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ সময় দোকান-পাটসহ সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষুব্ধ শ্রমিকরা মোবাইল ফোনে ছবি বা ভিডিও করতে দেখলেই হামলা করছেন। এমন কি গণমাধ্যম কর্মী পরিচয় দেওয়ার পরেও হামলা করা হচ্ছে। মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় কর্মরত কয়েকজন গণমাধ্যম কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

আন্দোলনরত শ্রমিকরা বলছেন, ‘বেতন বৃদ্ধির শান্তিপূর্ণ আন্দোলনে সরকার দলীয় নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। পাঁচ বছর ধরে বেতন বাড়ছে না। কিন্তু কয়েকটি সংবাদ প্রচার হচ্ছে? তাই আমরা এখন আর কেউকে ছবি কিংবা ভিডিও করতে দিচ্ছি না।’

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026