1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

দ্বিতীয় দফার অবরোধে রাজধানীতে যান চলাচল বেড়েছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ও অন্যান্য সমমনা দলের ডাকে চলছে ৪৮ ঘণ্টার (৫ ও ৬ নভেম্বর) সর্বাত্মক অবরোধ। এটি দ্বিতীয় দফার অবরোধ। এর আগে গত ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর একই কর্মসূচি পালন করা হয়। প্রথম দফায় রাজধানীতে যান চলাচল কম থাকলেও দ্বিতীয় দফার প্রথম দিনে আজ রোববার যান চলাচল বেড়েছে।

কর্মস্থল খোলা থাকায় মানুষ কষ্ট করে হলেও কর্মস্থলের দিকে ছুটছেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আলম হোসেইন। তাঁর অফিস বসুন্ধরায়, তিনি থাকেন রামপুরায়। অফিসে যাওয়ার পথে তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার প্রতিবেদকের। তিনি বলেন, ‘বেসরকারি চাকরি আমাদের। এক দিন না গেলে শত জবাবদিহি করতে হয়। তাই যানবাহনের যতই সংকট থাকুক, বের হতেই হয়।’

রিকশাচালক জামাল উদ্দিন বলেন, আগের তিন দিনের অবরোধে বাস চলাচল আরও কম ছিল।

এদিকে আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সড়কে ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশার চলাচলও বেড়েছে।

রাজধানীর ফার্মগেট, মগবাজার, শাহবাগ, জাতীয় প্রেসক্লাব, মতিঝিল, বাংলামোটর ঘুরে দেখা যায়, কর্মজীবী মানুষ আগের তুলনায় সড়কে বেশি বের হয়েছেন। তবে বাসে আগুনের আতঙ্কের কারণে যাত্রীরা সতর্ক রয়েছেন। বাস কিংবা ব্যক্তিগত গাড়িতে চলাচলের ক্ষেত্রে তাঁরা জানালা বন্ধ করে রাখছেন।

তবে রাজধানীতে যান চলাচল বাড়লেও ঢাকা থেকে দূরপাল্লা ও আন্তজেলার বেশির ভাগ বাস আজও চলাচল করেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সময়সূচি অনুযায়ী সব ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। সদরঘাটে সকাল থেকেই ছেড়ে গেছে লঞ্চ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026