1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার

দ্রব্যমূল্যের বাজার সিন্ডিকেটের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে : মেয়র তাপস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২১০ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, একটি কুচক্রি মহল আলু, ডিম, চাল ও তেলের বাজারে কারসাজি করছে। দ্রব্যমূল্যের বাজার সিন্ডিকেটের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। তাই মাথায় বাড়ি দিয়ে এই সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে।

 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর মালিবাগে পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে দেশব্যাপী এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘টিসিবি মাধ্যমে হয়তো নিম্ন আয়ের মানুষদের সহায়তা দেওয়া হচ্ছে। কিন্তু মধ্যবিত্তদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশে কোনো সিন্ডিকেট থাকতে দেওয়া হবে না।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির উদ্দেশে মেয়র তাপস বলেন, ‘নিত্যপণ্যের দাম বাড়ায় মধ্যবিত্তের নাভিশ্বাস উঠে গেছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই সিন্ডিকেটের মাথায় বাড়ি দিয়ে তা ভেঙে দিতে হবে। সিন্ডিকেটের গভীরে যেতে হবে।’

বর্তমানে বাজরের অবস্থা সম্পর্কে তিনি বলেন, এক সময় পেঁয়াজ, এক সময় আলু, এক সময় মরিচ, এক সময় লবণের দাম বাড়ানো হচ্ছে। এভাবে তো চলতে পারে না! আলুতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। আলু আরও উদ্বৃত্ত থাকে, রপ্তানি করা হয়। সেখানে কীভাবে আলুর দাম এভাবে চড়া হতে পারে? এটা তো অর্থনৈতিক কোনো মানদণ্ডেই গ্রহণযোগ্য নয়।

বিরোধী দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিন আরও বলেন, ‘আগুন-সন্ত্রাস বাদ দিয়ে নির্বাচনে আসুন। যদি বিভিন্ন রকমের ছাড়ও দিতে হয়, সেজন্য সরকার প্রস্তুত, প্রধানমন্ত্রীও প্রস্তুত।’

এক কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্র প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026