1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ

আব্দুল্লাহপুরে বাসে আগুন, ছাত্রদল নেতা পেট্রলসহ আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

রাজধানীর উত্তরার আব্দুল্লাপুরে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় র‌্যাবের হাতে আটক হয়েছেন একজন। র‌্যাব বলছে, আটক মামুন মজুমদার (৩৫) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক। আটকের সময় তাঁর কাছে পেট্রল পাওয়া গেছে। মামুনের সঙ্গে থাকা যুবদলের আরেক নেতা পালিয়ে গেছেন।

র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মুস্তাক আহমদ গণমাধ্যমকে জানান, আজ সোমবার সকালে আব্দুল্লাহপুর থেকে মামুনকে আটক করা হয়। মামুন নাটোর জেলার বড়াইগ্রাম থানার বাসিন্দা। পলাতক আছেন উত্তরা পূর্ব থানা যুবদলের নেতা সোহেল রানা। দুজনই উত্তরায় থাকতেন।

মুস্তাক আহমদ জানান, সকালে প্রজাপতি পরিবহনের একটি বাস আবদুল্লাহপুরে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেট্রল ছুঁড়ে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসের জানালার গ্লাস ও দুটি সিট পুড়ে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মামুন মজুমদারকে আটক করা হয়। এ সময় মামুনের সঙ্গে থাকা সোহেল রানা পালিয়ে যান।

মামুনের কাছে থেকে পেট্রল উদ্ধার করা হয়েছে। সোহেলকে আটকের চেষ্টা চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026