1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

রাজধানীতে ৩ বাসে আগুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৯৫ বার দেখা হয়েছে

অনলাইন রিপোর্ট

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। অন্যদিকে রাত ৯ টা ২৮ মিনিটে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, রাজধানীর মিরপুর-১ বেড়িবাঁধের নবাবের বাগ উওরপাড়া এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে ৯ টা ২৮ মিনিটে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মিরপুর ফায়ার স্টেশনের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার অবরোধ ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। তার আগেই এই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলো।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026