1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী

ধানমন্ডিতে প্রাইভেট কারে আগুন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৪৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

রাজধানীর ধানমন্ডিতে একটি প্রাইভেট কারে আগুন দিয়েছে অবরোধকারীরা।

আজ বুধবার (১৫ নভেম্বর) সকালে ধানমন্ডি-২৭ নম্বরে অগ্নি সংযোগের এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কারও হতাহতের খবর আসেনি।

একদিন বিরতির পর আজ সকাল ছয়টা থেকে পঞ্চম ধাপে আবারও বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ আন্দোলনে শরিক দলগুলোও অংশ নিচ্ছে। এ কর্মসূচি শুরুর আগে মঙ্গলবার রাতে রাজধানীতে চারটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

এর আগে রাত সাড়ে নয়টায় মিরপুর ১০ নম্বরে বিআরটিসির একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মিরপুরে আরেক বাসে আগুনমিরপুরে আরেক বাসে আগুন
রাত সাড়ে আটটার দিকে মিরপুর-১ নম্বরের বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেন অবরোধকারীরা।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশি হামলার অভিযোগ করে ২৯ অক্টোবর সারা দেশে হরতাল ডাকে দলটি। পরে সেই হরতালে সমর্থন ও সংহতি জানায় জামায়াতে ইসলামী।

রাজধানীতে ৩ বাসে আগুন রাজধানীতে ৩ বাসে আগুন
একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন সর্বাত্মক অবরোধ ডাকে এই দুই দল। পরে দ্বিতীয় দফায় ৫-৬ নভেম্বর ও তৃতীয় দফায় ৮-৯ নভেম্বর অবরোধের ডাক দেয় বিএনপি-জামায়াত। পরবর্তীতে তৃতীয় দফা অবরোধের শেষদিন বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন করে ১২-১৩ নভেম্বর অবরোধের ডাক দেয়।

আজ আবার বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরুআজ আবার বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু
একদিন বিরতির পর বুধবার (১৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে পঞ্চম ধাপে আবারও বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

পঞ্চম দফায় বিএনপির ডাকা অবরোধ চলছেপঞ্চম দফায় বিএনপির ডাকা অবরোধ চলছে
প্রসঙ্গত, এসব কর্মসূচি চলাকালীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের সিনিয়র নেতাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের বাইরে থাকা নেতারা বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026