1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শিশুরা সঠিকভাবে বেড়ে উঠলে দেশের ভিত্তিও শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান ঢাকার কম্বোডিয়ায় স্বপ্নের সমাধি: বৃহস্পতিবার ফিরছে ৪ প্রবাসীর নিথর দেহ ছয় বিভাগে বৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা প্রত্যেক শিশুকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে: প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাপান সফর চার দিনের সফরে যাচ্ছেন

‘ডিএমপির অধিকাংশ ওসি বদলি হচ্ছেন’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি বদলির প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার বলেন, দু-এক দিনের মধ্যেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রজ্ঞাপন পেলেই আপনারা সব জানতে পারবেন বলেও জানান এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ডিএমপি বা অন্য কোনো একক ইউনিট নয়, সারা দেশেই এই ওসি বদলির প্রক্রিয়া শুরু হবে। ছয় মাসের অধিককাল কর্মস্থলে আছেন এমন প্রায় সব কর্মকর্তাকেই পর্যায়ক্রমে বদলি করা হবে বলেও জানান ডিএমপির এই দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা।

এ কে এম হাফিজ আক্তার বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী ওসি বদলপ্রক্রিয়া শুরু হবে। দু-একদিনের মধ্যে বদলির আদেশ হতে পারে। বদলির ফলে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।

বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ডিএমপি। এখানে বিভিন্ন পদমর্যাদার প্রায় ৩৪ হাজার সদস্য কর্মরত। ডিএমপির থানার সংখ্যা ৫০। ছয় মাসের বেশি এক থানায় দায়িত্ব পালন করা ওসিদের বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি), সে হিসেবে ডিএমপির অধিকাংশ থানার ওসি বদলি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026