1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী শহরের চাপ কমাতে গ্রামে নাগরিক সুবিধা বাড়ছে: প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলের টয়লেটে ঝুলছিল নারীর রক্তাক্ত লাশ, মিলেছে রক্তমাখা ছুরি বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা বিশ্ব বসতি দিবস: সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের তাগিদ প্রধানমন্ত্রীর রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট শুরু

যশোর সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪
  • ৩২২ বার দেখা হয়েছে

যশোরের ধান্যখোলা সীমান্তে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) গুলিতে রইস উদ্দিন নামে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) এক সদস্য নিহত হয়েছেন। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় বিএসএফকে ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। একইসাথে লাশ দ্রুত বাংলাদেশে ফেরত আনার বিষয়ে সবপর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।

বিজিবি জানিয়েছে, সোমবার (২২ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখলে দায়িত্বরত বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তখন তারা ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিজিবি সদস্য সিপাহী রইস উদ্দিন চোরাকারবারিদের ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দল বিচ্ছিন্ন হয়ে পড়েন।

পরবর্তীতে বিজিবি জানতে পারে, তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান রইস উদ্দিন।

এ ঘটনায় কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026