1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী তামিম হত্যা: মন্ত্রী রবিসহ ৯ জনকে মামলায় আসামি করার ‘রিভিশন’ আবেদন নাকচ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন খারিজ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের চলতি অর্থবছরেই ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী

আলোকিত মানুষ গড়তে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭
  • ৩০৯ বার দেখা হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, সার্টিফিকেট সর্বস্ব নয়, আলোকিত মানুষ গড়তে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে। চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তা, আওয়ামী লীগের দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, শিক্ষাঙ্গন গড়তে শিক্ষক, ছাত্র, অবিভাবক সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, সন্তানদের লেখাপড়া, চলাফেরা, সঙ্গী নির্বাচন ও সঠিক পথে রাখতে অবিভাবকদের সচেতন হতে হবে। নিজের সন্তানদের ভবিষ্যৎ গড়তে ব্যবসা বাণিজ্য ও চাকরির পাশাপাশি সন্তানদের আরো অধিক সময় দিতে হবে।

অনুষ্ঠানে সাবেক কৃতী শিক্ষার্থী ডা. আঃ গফুর, মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল আমিন, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ, সমাজসেবক মহীউদ্দিন পাটওয়ারী, ডাক্তার তাহমিনা আক্তারসহ সাবেক গুণী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026