1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর যবিপ্রবির ১৬ শিক্ষার্থী মনোনীত জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩০ ব্যাংকের ডিজিটাল কার্যক্রম বন্ধ, কী বলছে বাংলাদেশ ব্যাংক? শৈশবের মজার স্মৃতি সুন্দরবনে বাঘের পায়ের ছাপ দেখা, শিশুদের কৌতূহল মেটালেন প্রধানমন্ত্রী গ্রিস-বাংলাদেশ শ্রমচুক্তি বাস্তবায়নের তাগিদ রাষ্ট্রদূত সুমনার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম যুক্তরাষ্ট্রের ৬০টি বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন ফি ছাড়াই আবেদন করার সুযোগ প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া

কিংবদন্তি প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের বিস্ময় জীবন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৫ বার দেখা হয়েছে

পৃথিবীর ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যাদের উত্থানটা বিস্ময়কর। ভাগ্যের নির্মম পরিহাসে অনেকে ইতিহাস থেকে হারিয়ে গেছেন, নিক্ষিপ্ত হয়েছেন ইতিহাসের আস্তাকুঁড়ে। আবার সেই ভাগ্যের অসাধারণ ম্যাজিকে অনেকে অর্জন করেছেন অসামান্য খ্যাতি। সময়কে পরাজিত করে হয়ে উঠেছেন সর্বকালের সেরা কিংবা আলোচিত একজন। এদের মধ্যে অনেকে আবার একেবারে শূন্য থেকে জীবন শুরু করে পৌঁছেছেন পূর্ণতার শীর্ষে। এদেরই একজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। মার্কিন ইতিহাস তো বটেই সমগ্র বিশ্বেই সর্বকালের সেরা শাসক কিংবা রাজনীতিবিদের তালিকায় অনায়াসে চলে আসে তার নাম। আব্রাহাম লিংকনের ব্যক্তিত্বের উৎকর্ষতার কারণে আন্তর্জাতিক পরিম-লেও দারুণ শ্রদ্ধার চোখে দেখা হয় তাঁকে। লিংকনের শৈশব ছিল নিদারুণ কষ্টে ভরপুর। দরিদ্রতার কশাঘাতে জর্জরিত ছিল তার পরিবার। বাবা মুচি ছিলেন। জুতা সেলাইয়ের কাজ করেও সংসার ঠিকমতো চালাতে পারতেন না তিনি। মাঝে মাঝে লিংকন নিজেও বাবার কাজে সহযোগিতা করতেন।  এই পরিবেশেই আস্তে আস্তে বেড়ে ওঠেন আব্রাহাম লিংকন।

তখনো কেউ ভাবতে পারেনি, এই ছেলে একদিন ইতিহাস হবে। ইতিহাস লিখবে। বিস্ময়কর সেই উত্থানের গল্প নিয়েই রকমারির এই আয়োজন।

 

‘লিংকন আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আপনি একজন মুচির ছেলে’

আব্রাহাম লিংকন আমেরিকা তথা আধুনিক দুনিয়ার ইতিহাসের এক কিংবদন্তি। আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট লিংকন জন্মগ্রহণ করেন ১৮০৯ খ্রিস্টাব্দের ১২ ফেব্র“য়ারি এবং মৃত্যুবরণ করেন ১৮৬৫ খ্রিস্টাব্দের ১৫ এপ্রিল। অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করেও স্বীয় প্রচেষ্টায় আমেরিকার অধিপতি হতে পেরেছিলেন। তাঁর শৈশব ও কৈশোর ছিল দরিদ্রতা আর সংগ্রামে ভরপুর। এরপরও তিনি তাঁর ভাগ্যকে পাল্টে ফেলতে পেরেছিলেন। লিংকনের বাবা মূলত জুতা সেলাইয়ের কাজ করতেন। এই পেশার আয় থেকেই সংসার চালাতেন তিনি। জুতা তৈরিতে তাঁর খ্যাতি ছিল। কিন্তু সামান্য আয়ে সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হতো তাঁর। কখনো কখনো লিংকন নিজেও বাবার কাজে হাত লাগাতেন। বাবার কাছ থেকে জুতা সেলাইয়ের কাজ ভালোভাবেই রপ্ত করেছিলেন লিংকন। সেই ছোটবেলা থেকেই লিংকনকে সবাই মুচির ছেলে বলে খ্যাপাত।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026